মালদা

মোবাইল চোর সন্দেহে এক যুবককে গণধোলাই এলাকাবাসীর

গাজোলে মোবাইল ফোন চোর সন্দেহে এক যুবককে গণধোলাই এলাকাবাসীর। এলাকাবাসীদের অভিযোগ মোবাইল ফোন চুরি করে পালানোর সময় তারা হাতে নাতে ধরে ফেলে ওই যুবককে। এরপরেই চলে গণধোলাই। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে গাজোলের আদর্শ পল্লীর চাকা পট্টি এলাকায়।পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়।

         যদিও এই ঘটনায় অভিযুক্ত যুবক জানায় তার বাড়ি রায়গঞ্জে।আজ সে এখানে আত্মীয়র বাড়ি বেড়াতে এসেছে।সে মোবাইল ফোনটি চুরি করেনি।রাস্তায় যাবার পথে সে মোবাইল ফোনটি কুড়িয়ে পেয়েছে